ত্বকের শুষ্কতা দূর করে তীব্র আর্দ্রতা এবং মসৃণতা ফিরিয়ে আনতে Soap & Glory The Righteous Butter একটি অত্যন্ত জনপ্রিয় বডি বাটার। এতে রয়েছে Shea Butter, Cocoa Seed Butter, Coconut Oil এবং Rosehip Seed Oil-এর সমৃদ্ধ মিশ্রণ, যা শুষ্ক ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং দীর্ঘ সময় নরম রাখে।
এর সিগনেচার Original Pink™ সুবাস (রোজ, বার্গামট, পিচ এবং সাইট্রাসের রিফ্রেশিং ঘ্রাণ) ব্যবহারের পর শরীরজুড়ে চমৎকার এক সুবাস বজায় রাখে।
ইনটেন্স ময়েশ্চারাইজেশন: শিয়া বাটার ও কোকো বাটার রুক্ষ ও শুষ্ক ত্বককে মুহূর্তেই নরম ও মসৃণ করে।
দীর্ঘস্থায়ী হাইড্রেশন: একবার ব্যবহারে সারাদিন ত্বকে ময়েশ্চার ধরে রাখে, ফলে ত্বক থাকে কোমল।
সিগনেচার সুবাস (Original Pink™ Fragrance): ফ্রুটি ও ফ্লোরাল সুবাসের এক অনন্য কম্বিনেশন, যা ব্যবহারকারীকে রিফ্রেশিং অনুভূতির দেয়।
দ্রুত শোষিত হয়: থিক ও রিচ টেক্সচার হওয়া সত্ত্বেও এটি ত্বকে দ্রুত শোষিত হয় এবং অতিরিক্ত চিটচিটে ভাব তৈরি করে না।
১. গোসলের পর ত্বক হালকা ভেজা (Damp) অবস্থায় বা শুষ্ক মনে হলেই প্রয়োজনমতো বডি বাটার হাতে নিন। ২. হাতে, পায়ে ও সারা শরীরে সার্কুলার মোশনে আলতো করে ম্যাসাজ করুন। ৩. কনুই, হাঁটু ও গোড়ালির মতো বেশি শুষ্ক স্থানে একটু অতিরিক্ত ব্যবহার করতে পারেন।
0 Items