0 Wishlist

Ashraf's Diary

Short stories from the shop — react and share your thoughts.

চাঁদ।

আমি এই অসাধারণ বিষয়টি আপনার সাথে শেয়ার না করে পারলাম না। এটি জন এটকিনসনের আঁকা একটি ছবি। ছবিটি কতটা সুন্দর এটা আপনাকে আর নতুন করে নাই বা বলি। তবে এই ছবির সবচেয়ে মুগ্ধকর বিষয় কী জানেন? চাঁদের আলো। শুধু চাঁদের আলো নয়, উনি যেভাবে চাঁদের আলোকে নদীর জলে বিছিয়ে দিয়েছেন কিংবা সেই আলো কুকুরটির যে নিখুঁত ছায়া তৈরি করেছে, এই নিখুঁত মুগ্ধতা আপনার সাথে শেয়ার না করে কীভাবে থাকা যায় বলুন? স্কিন কেয়ারের বিষয়টিও এমন শৈল্পিক। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসও এখানে ফ্যাক্ট। যেমন যে বালিশে গাল পেতে ঘুমাচ্ছেন সেটা কি এটকিনসনের ছবির মতো ক্লিন কি না?
❤️ 24 👎 0
Log in as a customer to react.
Comments
Login to Comment

​Synergistic Effect টা কেমন চলুন এক্সপ্লোর করি।

ভিটামিন সি আছে বলেই যে আমি বলবো এটা আপনি মেখে সাদা হয়ে যাবেন, বিষয় টা এমন নয়। আমি ফেসবুকের সেল পোস্টে ও এরকম অবাস্তব কথা কখনো লিখি না এবং কাউকে সাদা হতে খুব রেয়ারলিই কনভিন্স করি—যদি না সে সাদা হওয়ার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী থাকে। ​আর এটি হলো আমার ডায়েরি। এখানে আপনার সাথে আমার পার্সোনাল কানেকশন বিল্ড হবে। এখানে তো আরও এক্সক্লুসিভ তথ্য আপনার সাথে শেয়ার করা উচিত, তাই না? ​৬৫০ টাকায় ৮০ গ্রাম এবং ৫৫০ টাকায় ৫০ গ্রাম সানস্ক্রিনের অফার পেয়ে অনেকে একসাথে ৭ টাও কিনেছেন। তবে আমি চাই আপনি আগে জানুন এর টেক্সচার সম্পর্কে। এটি আল্ট্রা লাইট ফর্মুলার একটা সানস্ক্রিন। অ্যাপ্লাই করবেন এবং মিশে যাবে—টেরও পাবেন না। হোয়াইট কাস্ট একদম শূন্য। যে কোনো স্কিনের মানুষ স্যুট করা সাপেক্ষে এটি ব্যবহার করতে পারবেন। ​এবার আসি এই দুটো প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে কীভাবে "Synergistic Effect" পাওয়া যায় সেটা নিয়ে। সানস্ক্রিন আর ভিটামিন সি-এর জুটিকে স্কিনকেয়ারের ভাষায় "Power Couple" বলা হয়। এরা একে অপরের কাজকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তার মধ্যে সানস্ক্রিন টাই যদি হয় ভিটামিন সি বেইসড তাহলে বিষয় টা আরো স্মুদ হয়। স্কিনকে ব্রাইট রাখার জন্য আপনার স্কিন কেয়ার রুটিনে এমন কিছু প্রোডাক্ট যদি থাকে যা সানট্যান পড়তে দিবে না, প্রোটেক্ট করবে এবং দাগ রিমুভ করবে—তাহলে এমনিতেই আপনাকে ব্রাইট লাগবে। প্রিন্সিপালটা খুবই সরল। আর ভিটামিন সি হলো মূলত ব্রাইটেনিং ইনহ্যান্সার।
❤️ 4 👎 0
Log in as a customer to react.
Comments
Login to Comment

ডিকেন্ট এবং ওজন।

আমার যে বড় সাইজের ওজন মাপার যন্ত্রটা আছে, ওটা খুব প্রিসাইজলি ডেটা দেয়—যেমন ৩.৫ গ্রাম বা ১০.৫ গ্রাম। কিন্তু যখন আমি হাই-এন্ড প্রোডাক্ট যেমন নার্স (NARS), হুডা (Huda), ম্যাক (MAC) পেয়ার আপ করতে শুরু করেছি, তখন এমন একটা যন্ত্রের তাগিদ অনুভব করলাম যেটা রিডিং দিবে এভাবে: ৩.১৪ গ্রাম বা ৪.৯৭ গ্রাম। ​সূক্ষ্মাতিসূক্ষ্ম ডেটা আমার দরকার ছিল। কারণ ২ গ্রাম প্রোডাক্টের মধ্যে যদি ০.১ গ্রামও আমি যান্ত্রিক ত্রুটির কারণে কম দিয়ে ফেলি (হোক সেটা অনিচ্ছায়), ক্লায়েন্ট এটা ধরতে না পারলেও মনের খচখচানি থেকে রেহাই পাব না। তাই এই ছোট যন্ত্রটা আমার খুব প্রিয়। আজকে প্রায় ১৪-১৫ জনের হুডা পাউডার এবং ই.এল.এফ (e.l.f.) প্রাইমার যাবে। এই ব্র্যান্ডগুলো মেয়েদের কতটা শখের, তা আমি বুঝি। তারা কী ভীষণ আগ্রহ এবং বিশ্বাস নিয়ে এগুলো কেনে, তাও আমি জানি। ​আমি মানুষ হিসেবে বেশ খুঁতখুঁতে স্বভাবের। এবং এই বক্তব্যের উদ্দেশ্য এটা প্রমাণ করা নয় যে আমি খুব সৎ বা সাধু; আমি কেমন, তা আমার ক্লায়েন্টরাই জানেন। আমি শুধু নতুনদের মধ্যে একটা সিম্পল মেসেজ দিতে চাই যে— ​বাই এনি চান্স যদি আপনার মনে হয় কোনো পেজ আপনাকে ওজনে কম দিয়ে ঠকাতে পারে, তাহলে নির্দ্বিধায় সেই পেজ ইগনোর করুন। তাদের কোনো সুযোগই দিয়েন না। গাট ফিলিংসকে কিছুটা প্রায়োরিটিতে রাখাই যায়। আমি নিজেও পারফিউম ডিক্যান্ট কেনার সময় এটা করি। আর আমাদের থেকে যদি প্রোডাক্ট কেনেন, তাহলে আপনি নিজে বাটখারা দিয়ে মেপে নিতে পারবেন মহল্লার মুদি দোকান থেকে। দোকানে গিয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলবেন, "ভাই একটু মেপে দেন না?" ​যদি ১ রত্তি পরিমাণ এদিক-সেদিক পান, আমাকে জানাবেন। আমি আপনাকে পাল্টা কোনো যুক্তি প্রয়োগ ছাড়াই আপনার বিকাশ নম্বর চাইব। ​আপনি নিশ্চিত এবং সেফ ক্লাসি ড্রাগস এ। এই লিংকে এ ২০০+ প্রোডাক্ট এর ডিকেন্ট প্রাইজ লিস্ট+ছবি+ডিটেইলস পাবেন: https://www.classydrugs.com/category/Tester-Size-5pZc5
❤️ 21 👎 0
Log in as a customer to react.
Comments
Login to Comment

0 Items

0৳