এটি সব ধরনের স্কিন টাইপের (All Skin Types) জন্য উপযোগী, বিশেষ করে ড্রাই, ডিহাইড্রেটেড, ডাল বা ক্লান্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য এটি দারুণ কার্যকরী। এটি প্যারাবেন ও কৃত্রিম সুগন্ধিমুক্ত।
শুষ্কতা ও ডিহাইড্রেশন: ত্বকের গভীর থেকে আর্দ্রতা ফিরিয়ে আনে এবং শুষ্ক ভাব দূর করে।
ত্বকের ইলাস্টিসিটি ও বলিরেখা: কোলাজেন বুস্ট করে ত্বকের নমনীয়তা ও দৃঢ়তা বাড়ায় এবং ফাইন লাইনস ও বলিরেখা কমাতে সাহায্য করে।
ত্বকের ড্যামেজ ও সেল রিপেয়ার: পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু বা সেল দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে।
ব্রেকআউট ও ইরিটেশন: সংবেদনশীল বা রোদে পোড়া ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া কমিয়ে ত্বককে ঠান্ডা ও প্রশমিত করে।
স্নেইল সিক্রেশন ফিল্ট্রেট (Snail Secretion Filtrate - 5,000ppm): এটি ত্বককে ডিপ হাইড্রেট করে এবং কোলাজেন ও ইলাস্টিনের মাধ্যমে ত্বকের সেল রিপেয়ারে সাহায্য করে।
প্যানাক্স জিনসেং রুট এক্সট্রাক্ট (Panax Ginseng Root Extract - 2,000ppm): এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ফ্রি র্যাডিকেলের ক্ষতি রোধ করে এবং ত্বকে তারুণ্যদীপ্ত ভাব ফিরিয়ে আনে।
সেন্টেলা এশিয়াটিকা লিফ ওয়াটার ও সেন্টেলা ৩এক্স কমপ্লেক্স (Centella Asiatica Leaf Water 32.0% & Centella 3X Complex): ত্বককে শান্ত রাখতে এবং জ্বালাপোড়া দূর করতে জাদুর মতো কাজ করে।
অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে স্কোয়াসলেন, শিয়া বাটার, হাইড্রোলাইজড কোলাজেন এবং বিটা-গ্লুকান যা ত্বকের ব্যারিয়ার মজবুত করে।
0 Items