0 Wishlist
In stock

Pantene Miracles daily serum treatment Conditioner 200ml

1,050৳/200 ml
Quantity:
Order on WhatsApp : +8801795072263
Share:

এই কন্ডিশনারটি বিশেষ করে High Porosity (হাই পোরোসিটি) চুলের জন্য একটি ম্যাজিকের মতো কাজ করে। হাই পোরোসিটি চুলের কিউটিকল বা উপরিভাগের স্তরগুলো খোলা থাকে, যার ফলে চুল খুব দ্রুত পানি বা ময়েশ্চার শুষে নিলেও তা ধরে রাখতে পারে না। ফলস্বরূপ চুল সবসময় শুষ্ক, ফ্রিজি এবং সহজেই ভেঙে যায়। প্যান্টিনের এই কোলাজেন ফর্মুলাটি সেই খোলা কিউটিকলগুলোকে সিল বা মসৃণ করে চুলের ভেতরে ময়েশ্চার লক করে দেয়।

কেন এটি আপনার হেয়ার কেয়ার রুটিনে রাখা জরুরি?

  • ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার: কোলাজেনের গুনাগুণ সমৃদ্ধ এই ফর্মুলা চুলের একদম ভেতর থেকে পুষ্টি জুগিয়ে স্প্লিট এন্ডস (চুলের আগা ফাটা) এবং চুল ভেঙে পড়া এক নিমেষেই কমিয়ে আনে।

  • ওয়েটলেস হাইড্রেশন: অনেক কন্ডিশনার ব্যবহারের পর চুল চিটচিটে বা ভারী হয়ে ফ্লাট হয়ে থাকে। কিন্তু এর বিশেষ লাইটওয়েট ফর্মুলা চুলকে কোনো প্রকার তৈলাক্ত না করেই দেবে একদম বাউন্সি ও সফট ফিল।

  • ন্যাচারাল শাইন ও ইলাস্টিসিটি: এটি চুলের ন্যাচারাল ইলাস্টিসিটি ফিরিয়ে আনে, যার ফলে চুল টেনে ধরলেও সহজে ছিঁড়ে যায় না এবং চুল দেখতে অত্যন্ত উজ্জ্বল ও সিল্কি লাগে।

ব্যবহারের নিয়ম: শ্যাম্পু করার পর ভেজা চুলে (বিশেষ করে চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত) ভালোমতো লাগিয়ে ২-৩ মিনিট রাখুন। এরপর হালকা ম্যাসাজ করে পানি দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন।

Checkout…

0 Items

0৳